ডোমেইন-হোস্টিং সেট আপ এবং ডাটাবেজ তৈরীকরণ (ওতৈটি – পর্ব: ৩)
৭ জুলা
সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমাদের প্রথম পর্বে আমরা ওয়েবসাইট ডেভেলপের প্রয়োজনীয়তা এবং দ্বিতীয় পর্বে ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে ডোমেইন-হোস্টিং সেট আপ এবং ডাটাবেজ তৈরীকরণ সম্পর্কে আলোচনা করবো।
একটি ওয়েবসাইট তৈরির জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ডোমেইন এবং হোস্টিং সেট আপ। আপনি যদি লোকাল ডোমেইন-হোস্টিং নেন তাহলে আপনার হোস্টিং কোম্পানীই এই কাজটি করে দিবে। তবে আমরা যেহেতু সম্পূর্ণ কাজটিই শিখবো তাই সম্পূর্ণ পদ্ধতিটিই তুলে ধরা হলো। ডোমেইন-হোস্টিং সেট আপের জন্য আপনাকে যা যা করতে হবে তা নিচে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলোঃ
১. সর্বপ্রথম আপনি যাদের কাছ থেকে ডোমেইন কিনেছেন তারা আপনাকে একটি ডোমেইন কন্ট্রোল প্যানেল দিবে। সেই কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন। উদাহরণস্বরূপ: আমরা আমাদের ডোমেইন প্যানেলটির চিত্র তুলে ধরছি।
২. প্রবেশের পর সেখানে আপনার ডোমেইনটি খুঁজে বের করুন। এবার ডোমেইন নেম সিস্টেম (DNS) অপশনটি খুঁজে বের করুন। সেখানে নিচের দুটি লাইন লেখুন:
ns1.example.com এবং ns2.example.com
example.com এর জায়গায় আপনার হোস্টিং কোম্পানীর ডোমেইন নেমটি লেখুন। উদাহরণস্বরূপ: আপনার হোস্টিং কোম্পানীর ডোমেইন নেম যদি phost.com হয় তবে ডিএনএস এর ঘরদুটিতে লেখুন ns1.phost.com এবং ns2.phost.com. উল্লেখ্য, এই নাম দুটো অনেক সময় হোস্টিং অনুসারে অন্যরকমও হতে পারে যেমন আমাদের ডিএনএস হচ্ছে rh1.***.com এবং rh2.***.com. এ ব্যাপারে আপনার হোস্টিং কোম্পানীর নিকট থেকে বিস্তারিত জেনে নিন।
ডোমেইন সেট আপ করার কাজ শেষ।
৩. এবার, আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন।
৪. এরপর MYSQL Database Wizard অপশনটি খুঁজে বের করে সেটিতে ক্লিক করুন। এখানে আমরা ডাটাবেজ তৈরি করবো।
৫. সেখানে নিচের মতো একটি মেন্যু আসবে। এখানে নির্দেশিত জায়গাটিতে আপনার ডাটাবেজের নাম লেখুন (আপনি এখানে যেকোন নাম লিখতে পারেন)।
৬. নাম লিখে next step অপশনটি ক্লিক করুন।
৭. এবার আপনার ডাটাবেজ ইউজার তৈরি করুন। এখানে উল্লেখিত ঘরগুলো পূরণ করে next step অপশনটিতে ক্লিক করুন।
৮. এবার All PRIVILEGES অপশনটিতে ক্লিক করুন এবং next step অপশনটি ক্লিক করুন।
৯. এবার Home ক্লিক করে হোমপেজ এ যান।
ব্যস! আপনার ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এবার আমরা ডাটাবেজ এবং ডাটাবেজ ইউজার সেট করবো। নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ
১০. MYSQL Databases এ ক্লিক করুন।
পৃষ্ঠাটির একেবারে নিচে চলে যান যেখানে Add User to Database অপশনটি আছে। সেখানে আপনি যে ডাটাবেজ ইউজার এবং ডাটাবেজটি তৈরি করেছেন সেটি সিলেক্ট করে Add অপশনটি সিলেক্ট করুন।
দেখবেন যে আপনার ডাটাবেজের জন্য ডাটাবেজ ইউজারটি সেট হয়ে গিয়েছে।
আজকের পোস্ট এখানেই শেষ করবো। পরবর্তী পোস্টে আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটআপ করার পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি।
***পোস্টটি + আমাদের উদ্যোগ ভালো লাগলে নিচের বাটনগুলোর মাধ্যমে শেয়ার করুন। আপনার এই ছোট্টকাজটির দ্বারা আমাদের সাইটটিকে গড়ে তুলতে সহায়তা করুন এবং আপনাদের সেবা করার সুযোগ দিন।
একই ধরণের আরো কিছু পোস্টালয়












khub khushi hoyechhi dada…apnader prochesta r porishrom ke kurnish janai..CMS tutorial er opekhhai thaklam…:razz:
ধন্যবাদ সৌরভ ভাই…….. আপনাদের এই স্বাগত জানানো আমাদেরকে প্রেরণা যোগায়…… আপনার সাথে থাকলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশকে ওয়েব ডেভেলপমেন্টের শীর্ষে নিয়ে যাবো